ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বন্যায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি
নিজস্ব প্রতিবেদক: বন্যায় দেশের আট জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। দুর্গত মানুষের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সচিবালয়ে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী বলেন, তিনি শিগগিরই বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। বন্যায় মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি। পাশাপাশি পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সমতলে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
এদিকে একই সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যাকবলিত এলাকায় ধানের বীজ ডুবে গেছে। আগামী দুই দিনের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জমিতে বীজতলা তৈরি করা হবে। পরে সেখানকার উৎপাদিত বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট