ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঘরে বসেই অনলাইনে মিলবে জমির পর্চা, জেনে নিন পদ্ধতি
ডুয়া ডেস্ক: জমি কেনাবেচা, নামজারি, ব্যাংক ঋণ গ্রহণ কিংবা মালিকানা যাচাই সব ক্ষেত্রেই জমির পর্চা (খতিয়ানের কপি) একটি গুরুত্বপূর্ণ নথি। আগে এ নথি সংগ্রহ করতে ভূমি অফিসে একাধিকবার যেতে হলেও এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এটি পাওয়া যাচ্ছে।
আইন বিশেষজ্ঞদের মতে, পর্চা হলো খতিয়ানের ব্যবহারযোগ্য কপি। এতে জমির মালিকের নাম, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ, শ্রেণিসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকে। জমি-সংক্রান্ত বিরোধ কিংবা আইনি প্রক্রিয়ায় এ নথি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা সিস্টেম (এএলএমএস) এবং ই-পর্চা সেবার মাধ্যমে অনলাইনে পর্চা অনুসন্ধান ও আবেদন করা যায়। এ জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম দিয়ে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট তথ্য দেখা যাবে।
সার্টিফায়েড কপি সংগ্রহের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং অনলাইনে ফি পরিশোধের ব্যবস্থা থাকতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ফি পরিশোধ করলে পিডিএফ কপি ডাউনলোড করা যাবে। এছাড়া ডাকযোগে অথবা সংশ্লিষ্ট ভূমি অফিস থেকেও সার্টিফায়েড কপি সংগ্রহের সুযোগ রয়েছে।
তাৎক্ষণিক অনলাইন কপির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আর ডাকযোগে সার্টিফায়েড কপি পেতে অতিরিক্ত ৪০ টাকা ডাক খরচ পরিশোধ করতে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, খতিয়ান হলো জমির মূল রেকর্ড, আর পর্চা সেই রেকর্ডের ব্যবহারযোগ্য কপি। তবে জমির মালিকানা যাচাই, ক্রয়-বিক্রয় কিংবা আইনি প্রয়োজনে দুটি নথিই সমান গুরুত্বপূর্ণ। তাই জমি-সংক্রান্ত যেকোনো লেনদেনের আগে পর্চা ও খতিয়ানের তথ্য যাচাই করে নেওয়াই নিরাপদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক