ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
পরীক্ষার্থীদের ভোগান্তিতে নৌকা নিয়ে মাঠে কুসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সোমবার (১৩ জুলাই) সকালে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে আটকে পড়া শিক্ষার্থীদের নৌকায় করে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি।
নগরীর নিম্নাঞ্চলসহ আশপাশের এলাকা থেকে কুসিকের কর্মচারীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের নৌকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার কার্যক্রমে অংশ নেন প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করেন।
এই উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। কুসিক প্রশাসকের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন অনেকেই।
ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। জলাবদ্ধতার মধ্যে তাদের নিরাপদে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি।’
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে নগরবাসীকে এমন দুর্ভোগ থেকে রক্ষা করতে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ