×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

পাশে বসা রুমিন ফারহানাকে নিয়ে যা বললেন সামান্তা

২০২৬ জুলাই ১৩ ১৩:১৪:৩৭

পাশে বসা রুমিন ফারহানাকে নিয়ে যা বললেন সামান্তা

নিজস্ব প্রতিবেদক: বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে তিনি শপথ নেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সামান্তা শারমিন।

সম্প্রতি এক বক্তব্যে সামান্তা শারমিন বলেন, ‘রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, সেটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তুলে। তা হলো স্বতন্ত্র থাকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও কি রাষ্ট্রনীতি প্রকল্প চাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয় না। এরকম একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে পূর্ববর্তী, যেমন ধরেন শেখ মুজিবুর রহমানের মতো বড় নন্দিত নেতা। তারা কীভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলেন। একটা পর্যায়ে গিয়ে তার অবস্থানও বাংলাদেশকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলল। বাংলাদেশের রাষ্ট্রের নতুন প্রকল্পকে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া নতুন আকাঙ্ক্ষাকে কীভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলল। এই আলাপচারিতা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে এখনো থেকে যায়। কিন্তু এই আলাপটা আমাদের করতে পারা উচিত। যদি আমরা এই মুহূর্তের নেতৃত্বকে প্রশ্ন করতে চাই, তাহলে ওই সময়ের নেতৃত্বকেও প্রশ্ন করতে পারা উচিত।’

সামান্তা শারমিন বলেন, ‘সংকটের আরেকটা জায়গা হচ্ছে আমরা তাকিয়ে থাকি পার্লামেন্টের দিকে, আমাদের কথাটা উপস্থাপন করবেন। কিন্তু সেই জায়গায় এসে দেখি যে স্বতন্ত্র যারা জিতে এসেছেন, তার মধ্যে সব চাইতে নন্দিত যিনি আমার পাশে বসে আছেন, কিন্তু যখন দেখি আমাদের রুমিন আপাও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।’

তিনি বলেন, ‘যেটা বলতে চাচ্ছি আমাদের সংসদকেন্দ্রিক যে স্বতঃস্ফূর্ততা, সেটা যথেষ্ট নয়।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত