ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সর্বস্তরের জনগণকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
রোববার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, যে কারণেই হোক সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, আর এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা, উপকূলীয় সুরক্ষা ও বন্যা ব্যবস্থাপনার বিষয়গুলো সংসদে বারবার উত্থাপন করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন উদ্যোগের কথা বললেও কার্যকর বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উপকূলীয় বেড়িবাঁধের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, কয়েক দিন ধরে বহু পরিবার পানিবন্দী থাকলেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতি চোখে পড়েনি। বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অতীতে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ অর্থের অপব্যবহার হয়েছে। তবে চলতি বাজেটে এ খাতে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে বলে তিনি জানান। পাশাপাশি আনোয়ারা ছাড়াও বাঁশখালীসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় এনসিপির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বন্যাদুর্গতদের চিকিৎসা ও জরুরি সহায়তায় দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দল ও ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি