ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সোমবার ঢাবির সকল পরীক্ষা স্থগিত
পার্থ হক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামীকাল ১৩ জুলাই ২০২৬ তারিখ (সোমবার) অনুষ্ঠিতব্য অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ১২ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে পরবর্তীতে শিক্ষার্থীদের জানানো হবে।
তবে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটসমূহের পরীক্ষাসমূহ এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে। অর্থাৎ এসব কলেজের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ বিষয়ে সজাগ থাকার এবং পরবর্তীতে নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল