ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্থানীয় নির্বাচন করতে পারবে না শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক:স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিতে বহাল থেকে প্রার্থী হওয়ার সুযোগ প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করছে নির্বাচন কমিশন। প্রস্তাব কার্যকর হলে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের আগে চাকরি ছাড়তে হবে।
নির্বাচন কমিশন আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। কমিশনের রূপরেখা অনুযায়ী, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পরে পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইনসমূহে সংশোধনের প্রস্তাব সরকারের কাছে পাঠানোর চিন্তাভাবনা চলছে। সংশোধনীর মাধ্যমে বিভিন্ন আইনের সংশ্লিষ্ট ধারায় এমন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে, যাতে প্রজাতন্ত্রের কর্মে, কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের অধীন লাভজনক পদে বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বক্ষণিক কর্মরত ব্যক্তিরা পদে বহাল থেকে প্রার্থী হতে না পারেন। এতে প্রায় সাত লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ বিধানের আওতায় আসবেন।
ইসি কর্মকর্তাদের মতে, শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, শিক্ষকরা নির্বাচনী দায়িত্বও পালন করেন; ফলে তারা নিজেরা প্রার্থী হলে সহকর্মীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও একই ধরনের মত প্রকাশ করে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষকদের চাকরি ছাড়ার পক্ষে মত দেন।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা ও নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে নতুন একটি কাঠামো প্রতিষ্ঠিত হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর