ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রী একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এর মধ্যে দুটি বিশেষায়িত কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে বলেও জানান তিনি।
শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বরের বৈষম্য নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান। সে লক্ষ্যেই প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক স্তরে ‘আনন্দময় শিক্ষা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) নিয়ে আগামীকাল চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নতুন কারিকুলামের কিছু অংশ সংযোজন করা হলেও অধিকাংশ ক্ষেত্রে বিদ্যমান শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছে। এতে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং হ্যাপিনেস’ এবং ‘ডিপেক্ট’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘যতদিন আমরা দায়িত্বে আছি, তোমাদের যেকোনো সমস্যায় আমি আছি। তবে তোমাদের কথা অভিভাবকদের কাছেও পৌঁছাতে হবে। সারাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। দেশ গড়ার প্রত্যয়ে তোমাদের আগামীর সময়গুলো কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। জুলাইয়ে শিক্ষার্থীরা যে রক্ত দিয়েছে, সেই রক্তের মূল্য দিতে হবে।’
ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ করছি। এর মধ্যে দুটি টেকনিক্যাল এডুকেশনের জন্য ডেডিকেটেড থাকবে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
উচ্চশিক্ষা খাতে সংস্কারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন কাঠামোয় ডিরেগুলেশন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আইনের বাইরে নতুন মডেলে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং ও মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিভাগের বিষয়গুলোও সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, হার্ভার্ড ও এমআইটির মতো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের আদলে সমন্বিত কাঠামোতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এখান থেকে আরও দক্ষ ও মানসম্মত শিক্ষার্থী বেরিয়ে আসতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর