ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সীমান্তে ভারত ‘সুড়সুড়ি’ দিচ্ছে, সরকার নীরব: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারকে কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সীমান্তে প্রতিবেশী ভারত ‘সুড়সুড়ি’ দিচ্ছে, কিন্তু সরকার এ বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। জনগণ এবং বিজিবি প্রতিবাদ ও প্রতিরোধে সক্রিয় থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে বিজিবির সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও সমানতালে লড়াই করে যাচ্ছেন। এ জন্য তিনি সংগ্রামী এসব মানুষ ও বিজিবি সদস্যদের অভিনন্দন জানান।
সীমান্ত ইস্যুতে সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের মুখ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দও আসেনি। কার ভয়ে? কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহেরবানি করে অবস্থান নেবেন না। নিলে কী হয়, সম্প্রতি ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত।”
গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ‘ফ্যাসিবাদের কবর’ দেওয়া হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠন এবং সংস্কারের লক্ষ্যে তারা গণভোটের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশের একটা জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন—ভোট দেবেন দুটো, একটি আমার দলকে, আরেকটি গণভোটে ‘হ্যাঁ’। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা রক্ষা করেননি।”
গণভোটের দাবিতে নিজেদের অবস্থান থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা—আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাবো। গণভোট বাস্তবায়নে বাধ্য করবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণও আমরা সরবো না। এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম।”
তিস্তা ইস্যুতেও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কোদাল মেরে উন্নয়নযাত্রা শুরু করবেন। কিন্তু বর্তমান সরকার তিস্তা নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও এবারের বাজেটে এ খাতে ১০ টাকারও বরাদ্দ রাখেনি।
তিনি বলেন, “আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই।”
তিনি আরও বলেন, “এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থনে ভোটে নির্বাচিত হয়ে ১১ দলীয় সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার