ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নাম পরিবর্তন করলেন নেতানিয়াহুর ছেলে
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ–এর বরাতে জানা গেছে, তিনি এখন থেকে ‘ইয়োনাতান হোন’ নামে পরিচিত হবেন।
মূলত যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসায়িক সম্পর্ক রক্ষা এবং বিশ্বজুড়ে ‘নেতানিয়াহু’ নামকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি জটিলতার নেতিবাচক প্রভাব এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসেও কর-সংক্রান্ত নথিতে তার নাম ‘ইয়াইর নেতানিয়াহু’ হিসেবেই নিবন্ধিত ছিল। তবে চলতি বছর একই পরিচিতি নম্বরের অধীনে তার নতুন নাম ‘ইয়োনাতান হোন’ দেখা যায়। নথিতে ঠিকানা হিসেবে ‘বেলফোর ০’ নামে একটি কাল্পনিক ঠিকানাও ব্যবহার করা হয়েছে।
অবশ্য ইয়াইর এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের শেষে ‘হুন’ পদবি ব্যবহার করেছিলেন। এই ‘হুন’ পদবিটি মূলত তার মা সারা নেতানিয়াহুর বাবা শামুয়েলের আদি পারিবারিক নাম, যা পরবর্তীতে পরিবর্তন করে ‘বেন আর্টজি’ রাখা হয়।
এমন এক সময়ে নাম পরিবর্তনের বিষয়টি সামনে এলো, যখন গাজায় চলমান যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে মার্কিন রাজনীতিতেও ‘নেতানিয়াহু’ নামটির গ্রহণযোগ্যতা দিন দিন কমছে। অন্যদিকে, ইয়াইর নেতানিয়াহুর মার্কিন ব্যবসায়িক সম্পর্ক এবং ধনকুবেরদের সঙ্গে তার পরিবারের সংযোগ নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে।
এর আগে ২০১৮ সালে ইসরাইলি টেলিভিশনে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে ইয়াইরকে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে বলতে শোনা যায়, তার বাবা এক তেল ব্যবসায়ীকে বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি পেতে সহায়তা করেছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থীদের বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।
নেতানিয়াহু পরিবারে নাম পরিবর্তনের ঘটনা অবশ্য নতুন নয়। প্রায় পাঁচ বছর আগে ইয়াইরের ভাই আভনের নেতানিয়াহুও নিজের নাম পরিবর্তন করে ‘আভি সেগাল’ রাখেন। সংবাদমাধ্যমের নজর এড়াতে এবং আইনি যাচাই-বাছাই থেকে বাঁচতে তিনি এই নতুন নামে ইংল্যান্ডের অক্সফোর্ডে নগদ ৫ লাখ ২ হাজার পাউন্ডে একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে জানা যায়।
‘সেগাল’ পদবিটি ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর মা জিলার আদি পারিবারিক নাম। বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে বসবাসের সময় ‘বেন নিতাই’ নাম ব্যবহার করেছিলেন, কারণ সে সময় তিনি সেখানে স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছিলেন।
পারিবারিক ঐতিহ্যের বাইরেও জায়নবাদী আন্দোলনের ইতিহাসে নাম পরিবর্তনের সংস্কৃতি বহু পুরোনো। ১৯২০-এর দশকে বেনিয়ামিন নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি পোল্যান্ড থেকে তৎকালীন ফিলিস্তিনে এসে নিজের নাম পরিবর্তন করে ‘বেনজিয়ন নেতানিয়াহু’ রাখেন। সে সময় জায়নবাদী বসতি স্থাপনকারীদের মধ্যে ইউরোপীয় পরিচয় মুছে ফেলার লক্ষ্যে হিব্রু নাম গ্রহণের প্রবণতা ব্যাপক ছিল। ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন, গোল্ডা মেয়ার, শিমন পেরেজ এবং অ্যারিয়েল শ্যারনসহ বহু শীর্ষস্থানীয় ইসরাইলি নেতাও একইভাবে নিজেদের আদি নাম পরিবর্তন করেছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর