ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা, কর-সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে পৃথক তিনটি নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলোতে ২০২৫-২৬ অর্থবছরের ১২ মাসের হিসাব বিবরণী, কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) এবং পৌর কর ও ভূমি উন্নয়ন করের সর্বশেষ তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও তৎপরতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে জারি করা পৃথক তিনটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করতে হবে। পাশাপাশি কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্যও পাঠাতে হবে। এসব তথ্যের সফটকপি [email protected] ঠিকানায় এবং হার্ডকপি আগামী ১২ জুলাই-এর মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরেক নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোর পৌর কর (কোড-৩৮২১১০৩) ও ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০১) বাবদ বাজেট বরাদ্দের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য প্রয়োজন। এ কারণে সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে প্রমাণকসহ পৌর কর ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সর্বশেষ তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
অন্য একটি নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধানদের নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সচেতন ও সক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর