ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ইমাম-খতিবদের সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রতারক চক্রটি ফোনকল, এসএমএস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং-সংক্রান্ত তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর, বেতন-ভাতার তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ এবং অর্থ আত্মসাতের চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বা জেলা কার্যালয় কখনোই অনির্ধারিত বা ব্যক্তিগত নম্বর থেকে কোনো ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্য সংগ্রহ করে না। একইভাবে আর্থিক সুবিধা বা অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে ওটিপি কিংবা পিন নম্বর চাওয়াও সম্পূর্ণ প্রতারণামূলক কর্মকাণ্ড।
এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত নম্বর থেকে আসা ফোনকলের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়া, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করা এবং ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো ধরনের প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সব ইমাম, খতিব ও মুয়াজ্জিনের সচেতনতাই প্রতারক চক্রকে প্রতিহত করার সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করলে তার দায়ভার ইসলামিক ফাউন্ডেশন বহন করবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজ রাজধানীতে যেসব দোকানপাট-মার্কেট বন্ধ থাকবে
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি