×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

আইন পেশার প্রতি আস্থা ফেরানো বার কাউন্সিলের প্রধান দায়িত্ব: শিশির মনির

২০২৬ জুলাই ১১ ১০:২০:২২

আইন পেশার প্রতি আস্থা ফেরানো বার কাউন্সিলের প্রধান দায়িত্ব: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির আইন পেশার প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠাকে বার কাউন্সিলের অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেছেন। এ লক্ষ্যে তিনি আইনজীবীদের ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার নিজের ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, আইন পেশার প্রতি পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে বার কাউন্সিলকে কার্যকর ভূমিকা নিতে হবে। তাঁর মতে, এ উদ্দেশ্য অর্জনে অভিজ্ঞ ও কর্মরত আইনজীবীদের জন্য নিয়মিত ‘কনটিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট’ (সিপিডি) প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

আইনজীবীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আইন পেশার প্রতি জনবিশ্বাস সুদৃঢ় করার আহ্বান জানান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত