ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আলমেরিয়ার লস গালিয়ার্দোস এলাকায় এক ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের বরাত দিয়ে জানানো হয়েছে, এই প্রাণহানির পাশাপাশি আরও অন্তত ছয়জন গুরুতর আহত বা অগ্নিদগ্ধ হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে জানায়, উদ্ধারকারীরা কয়েকজনের মরদেহ বনের ভেতর থাকা ভস্মীভূত গাড়ি থেকে উদ্ধার করেছেন। অগ্নিকাণ্ডের তীব্রতা এতই বেশি ছিল যে, অনেককেই জীবন বাঁচানোর সুযোগ দেয়নি আগুনের লেলিহান শিখা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বৈদ্যুতিক লাইন ছিঁড়ে বনাঞ্চলে পড়ার পর আগুনের সূত্রপাত ঘটে এবং প্রচণ্ড গরমে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তবে দাবানলের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে স্পেনসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোয় দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্পেন, ফ্রান্স ও পর্তুগালে কয়েকশ দমকলকর্মী দিনরাত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে কয়েক হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এই ঘটনাকে একটি ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানা গেছে, বেদার গ্রামের কাছে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরলসভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য একজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। বাকি চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে জরুরি বিভাগ।
পরিস্থিতি বিবেচনায় আক্রান্ত অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরুরি সেবা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় এক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে