ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কোটি মানুষের উপস্থিতিতে ইরাকে আয়তুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষ বিদায়ে ইরাকের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশটির পবিত্র দুই শহর নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত জানাজা ও শোকযাত্রায় ১ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরাকের আয়োজন-সংক্রান্ত সর্বোচ্চ কমিটির এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক হিসাব অনুযায়ী এই ঐতিহাসিক শোক মিছিলে মানুষের অংশগ্রহণ ১০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও আয়োজক কমিটির প্রধান ইহসান ইয়াসিন আল-আওয়াদি প্রেস টিভিকে জানান, নজিরবিহীন এই জনসমাগম সত্ত্বেও পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। নিরাপত্তা বাহিনী, সেবাদানকারী সংস্থা এবং স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আল-আওয়াদি আরও উল্লেখ করেন, এই শোকযাত্রা আন্তর্জাতিক জনমত ও ইসলামি বিশ্বের গভীর আবেগ ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি জানান, ইরানের প্রতিনিধিদল, স্থানীয় প্রশাসন এবং ধর্মীয় কর্তৃপক্ষের সাথে সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই এই বিশাল সমাবেশ সফলভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে।
কারবালায় ইরানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল জাফর সাফারি ইরাকি কর্তৃপক্ষের তথ্যের বরাতে জানান, শুধুমাত্র কারবালাতেই প্রায় ৬০ লাখ মানুষ এই শোক মিছিলে শরিক হন। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে পূর্বনির্ধারিত সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লেগেছে এই যাত্রায়। বিকেল ৪টায় পৌঁছানোর কথা থাকলেও শোকযাত্রার বহরটি রাত ১টায় কারবালায় প্রবেশ করে। তীব্র দাবদাহ ও দীর্ঘ ১৩ ঘণ্টার এই ক্লান্তি সত্ত্বেও বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে সামান্য আহতের ঘটনা ঘটেছে।
লেবাননভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন অবশ্য কারবালা প্রশাসনের সূত্র দিয়ে জানিয়েছে, সেখানে উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ৭০ লাখ। এর আগে বুধবার (৮ জুলাই) ভোর ৬টায় নাজাফের ইমাম আলী (আ.)-এর মাজারে জানাজার নামাজের মাধ্যমে এই শোকযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। শোক মিছিলটি নাজাফের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করে কারবালার দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীও এতে যোগ দেয়।
নাজাফ ও কারবালার আধুনিক ইতিহাসের এই অন্যতম বৃহৎ শোকযাত্রায় ইরাকের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা আম্মার আল-হাকিম এবং স্টেট অব ল কোয়ালিশনের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি মিছিলে অংশ নিয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আল-মালিকি এই অনুষ্ঠানে অংশগ্রহণকে তার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব বলে উল্লেখ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর