ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কমেছে চাল-আটার দাম, চড়া তেল ও মুরগি
ডুয়া ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের নিত্যপণ্যের বাজারে একদিকে কিছুটা স্বস্তি, অন্যদিকে নতুন চাপ দুই চিত্রই স্পষ্ট। চাল, আটা ও কয়েকটি মসলার দাম কিছুটা কমলেও সয়াবিন তেল, ব্রয়লার মুরগি এবং কিছু সবজির উচ্চমূল্য ভোক্তাদের উদ্বেগ বাড়িয়েছে। সামগ্রিকভাবে অধিকাংশ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা থাকলেও বাজারে স্বস্তি এখনো পুরোপুরি ফেরেনি।
বর্তমানে মোটা চাল প্রতি কেজি ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ও সরু চাল, বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট, মান ও ব্র্যান্ডভেদে ৬৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা আটার দাম কমে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় নেমে আসায় ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে চিনি ও মসুর ডালের বাজার এখনো তুলনামূলক চড়া; চিনি ১০৫ থেকে ১১৫ টাকা এবং মসুর ডাল ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভোজ্যতেলের বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৫ থেকে ১৬৭ টাকা। বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৭ থেকে ১৭২ টাকায়। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৭০ থেকে ১৮৫ টাকা, দেশি মুরগি ৫৫০ থেকে ৫৮০ টাকা এবং গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দাম প্রতি ডজন ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে রয়েছে।
মসলা ও সবজির বাজারেও দামের তারতম্য দেখা যাচ্ছে। আমদানিকৃত রসুনের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিপরীতে দেশি পেঁয়াজের দাম ১০৫ থেকে ১১৫ টাকা এবং শসার দাম ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পৌঁছেছে। আলুর বাজার তুলনামূলক স্থিতিশীল; প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, “কয়দিন ধরে বৃষ্টির কারণে ক্রেতা কম, নতুন পণ্যও ঠিকমতো আসছে না। এ কারণেই কিছু জিনিসের দাম একটু বেশি।” ক্রেতা সাবিনা বেগম জানান, টানা বৃষ্টির কারণে বাজারে আসা কঠিন হয়ে পড়েছে এবং অনেক সবজিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না।
বাজার বিশ্লেষকদের মতে, বর্ষাকালীন পরিবহন ব্যাহত হওয়া এবং কোথাও কোথাও সরবরাহ ঘাটতির প্রভাব বাজারে পড়েছে। তবু চাল ও আটার মতো প্রধান খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় তা ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে টিসিবি পরিবার কার্ডের আওতায় ভর্তুকি মূল্যে সয়াবিন তেল (১১০ টাকা), মসুর ডাল (৭০ টাকা) ও চিনি (৬০ টাকা) সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাজারে স্থিতি বজায় রাখতে নিয়মিত নজরদারি ও কার্যকর তদারকির বিকল্প নেই।
সূত্র: আগামীর সময়
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল