ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ১২ বাংলাদেশির মৃ'ত্যু’
নিজস্ব প্রতিবেদক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে বাংলাদেশি রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদে এ তথ্য জানান মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে প্রবাসী কর্মীদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিহত ১২ বাংলাদেশির মধ্যে একজনকে সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। ইতোমধ্যে নয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। নিহতদের পরিবারের জন্য লাশ দাফনের ব্যয় হিসেবে বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অসুস্থ ও মৃত প্রবাসী কর্মীদের পরিবহনের সুবিধার্থে অ্যাম্বুলেন্স বহরে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স ঢাকা ও সিলেট বিমানবন্দরে যুক্ত করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স সংযোজন করা হয়েছে।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। প্রবাসীদের লাগেজ পরিবহনের সুবিধার জন্য সেখানে ২০০টি ট্রলি কেনার প্রক্রিয়া চলছে। আহত ও অসুস্থ প্রবাসী কর্মীদের বিমানে ওঠানামার সুবিধার্থে ১০টি হুইলচেয়ারও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন, ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কর্নার স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর