ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা জারি

২০২৬ জুলাই ০৯ ১৬:৩১:৪৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না। তবে চলমান আলিম পরীক্ষার দিনগুলোতে সকাল সাড়ে ৮টার মধ্যে বাধ্যতামূলকভাবে দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, পরীক্ষা চলাকালে প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসনসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, কর্মস্থল ত্যাগ করা কিংবা নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত