ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার আশাবাদী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ লক্ষ্য বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সৌদি আরব–বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে। শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না। এ কারণে শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে সরকার কাজ করছে।
তিনি জানান, বৈঠকে বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়েছে। যেসব বিষয় এখনো বাকি রয়েছে, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার চায় দেশের শিল্প খাত আরও এগিয়ে যাক। কারণ অর্থনীতির ভিত্তি মজবুত করতে শিল্পের বিকল্প নেই। ভবিষ্যতের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের বড় অংশই শিল্প খাতের ওপর নির্ভরশীল। এ কারণে ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা এবং সমাধানের উদ্যোগ চলমান থাকবে।
তিনি আরও বলেন, ব্যবসা সহজ করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করেছে। এরপরও যেসব সমস্যা রয়ে গেছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলমান। তাই বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজে দেখা হচ্ছে এবং এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও বিবেচনা করা হবে।
রাজস্ব আদায়ের বিষয়ে তিনি বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তাঁর ভাষায়, ‘রেভিনিউ আদায় ইনশাআল্লাহ ভালো হবে। এনবিআরের সবাই প্রস্তুত রয়েছে। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়েছি, ইনশাআল্লাহ তা পূরণ হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)