ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন বইয়ের মানে ছাড় নয়, কড়া বার্তা শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবই মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের নতুন শিক্ষাবর্ষের বই নির্ধারিত মান বজায় রেখে সরবরাহের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, নতুন বই সরবরাহ করতে না পারলে ভবিষ্যতে এ কাজ করার সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মিলনায়তনে মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বই দিতে হবে আমাদের সন্তানদের। যদি না দেন, সামনে আর করতে পারবেন না। এমনভাবে প্যান্ট পরবেন, যেন জিপার ঠিক থাকে। আমরা চাইলে অ্যাসোসিয়েশন ভাঙতে পারতাম। কিন্তু কোনও হস্তক্ষেপ করব না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে এখনও সরকারি বাসভবনে ওঠেননি। কোনও ভবনে যাননি। এদেশে এখন আর কেউ খিচুড়ি রান্না শিখতে বিদেশে যেতে পারবেন না।’
পাঠ্যবইয়ের মুদ্রণমানের বিষয়ে গুরুত্বারোপ করে মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘বই এমনভাবে ছাপতে হবে, ছবিগুলো সুন্দর হতে হবে। শিশুরা দেখে যাতে আনন্দ পায়। এটি আমরা কেন পারব না? এটা আমাদের ঈমানী দায়িত্ব। অনেকে আমার কিছু কথায় আহত হয়েছেন। কিন্তু বই নিয়ে এটি আমাদের করতে হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত