ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
হামলা করলে পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, তেহরানের ওপর যেকোনো হামলার জবাব দেওয়া হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে দাদাগিরি আর প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। পরিষ্কার করে বলছি-তোমরা হামলা করলে পালটা আঘাত পাবে।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি কেবল ইরানের নির্ধারিত নিয়মেই চালু থাকবে।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘অকারণে শক্তি প্রদর্শন করবেন না, তাহলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালি খুলবে শুধু ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়।’
এদিকে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আটজন ইরানি সেনা নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ব্যক্তিরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন।
অন্যদিকে, মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় পালটা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল কুয়েতের ‘ক্যাম্প আরিফজান’ ও ‘আলি আল সালেম’ ঘাঁটি। একই সঙ্গে বাহরাইনের ‘জুফায়ের’ ও ‘শেখ ইসা’ সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে সংস্থাটি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)