ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিদ্যুতের দাম বাড়ার কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার কারণে মাঝে মাঝে ভর্তুকি কমাতে বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় করতে হয়, আর সে কারণেই বিদ্যুতের দাম বাড়ে।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশ্নোত্তর পর্বে মারদিয়া মমতাজ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ৮১ ভাগ ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎকেন্দ্রের জন্য, যেগুলো বাস্তবে কোনো কাজ করছে না; যেটিকে ‘ক্যাপাসিটি চার্জ’ বলা হয়। আগামী অর্থবছরের জন্য এ বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর কারণ হিসেবে উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলা হলেও ভর্তুকি ও ব্যয়ের একটি বড় অংশ ক্যাপাসিটি চার্জের পেছনে ব্যয় হচ্ছে। এ বিষয়ে সরকারের আগামী অর্থবছরের পরিকল্পনা কী, সেটিও জানতে চান তিনি।
জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুতায়নের জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যেসব বেসরকারি কোম্পানিকে কাজ দিয়েছিল, তাদের সঙ্গে করা চুক্তিতে ‘সোভেরেন গ্যারান্টি’ (Sovereign Guarantee) রয়েছে। এই সোভেরেন গ্যারান্টি রাষ্ট্রের গ্যারান্টি হওয়ায় এসব চুক্তি বাতিলের প্রক্রিয়া অনেক সময়সাপেক্ষ।
তিনি বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে লেট পেমেন্ট ফি না দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে। আশা করছি, ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, অবকাঠামো ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন যুক্ত হওয়ার পর পুরো সিস্টেম সচল রাখতে কোনো বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে জোরজবরদস্তি বা কঠোর দর-কষাকষি করা যায় না। তাই চুক্তির মেয়াদ থাকা পর্যন্ত সরকার বিদ্যুতের দাম কমিয়ে আনা এবং সহজমূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এর সঙ্গে নতুন করে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্য বেড়েছে। ফলে ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে, আর এ কারণেই বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত