ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা এবং ইরানের ওপর তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহারের পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ। যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে আসা তেলের দাম আবারও বাড়তে শুরু করায় বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।
একই সময়ে এশিয়ার শেয়ারবাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টোকিও ও সিউলের বাজারে বড় ধরনের দরপতন হলেও তাইপে ও হংকংয়ের সূচক ঊর্ধ্বমুখী ছিল।
তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও সৌদি আরব। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি ইরানি তেল রপ্তানির ওপর দেওয়া ৬০ দিনের নিষেধাজ্ঞা-ছাড়ও বাতিল করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
যদিও তেহরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
অস্ট্রেলিয়ার আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের মতবিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। তার মতে, সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিকের মতে, হরমুজ প্রণালিতে ঝুঁকি অব্যাহত থাকা এবং জরুরি তেল মজুত ছাড় কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কিছুদিন উচ্চ পর্যায়েই থাকতে পারে। তার আশঙ্কা, ইরান যদি প্রণালির ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তবে দীর্ঘ সময়ের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ