ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এসিইউ কাউন্সিল সভায় যোগ দিতে লন্ডনে ঢাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বুধবার (৮ জুলাই) ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, উপাচার্য ‘Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035?’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল ভূমিকা ও নেতৃত্বের চ্যালেঞ্জ, বর্তমান নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির নতুন বাস্তবতা, নেতৃত্বের বিদ্যমান ঘাটতি, বিশ্ববিদ্যালয়ে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে তোলার উপায় এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা ও গুণাবলি নিয়ে বক্তব্য রাখবেন এবং অভিজ্ঞতা বিনিময় করবেন।
আগামী ৯ ও ১০ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য এসিইউ কাউন্সিল সভায়ও অংশ নেবেন তিনি। একই সফরে এসিইউ কর্তৃপক্ষ এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা, স্কলারশিপ কর্মসূচি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য আগামী ১২ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত