ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেলের নতুন রুটে যাত্রী চলাচল শুরু এপ্রিলে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসীর জন্য আবারও সুখবর দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিত অংশে বাণিজ্যিক চলাচল শুরু হবে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্প পরিচালক জানান, বর্ধিত অংশে নিয়মিত যাত্রীসেবা শুরুর আগে আগামী বছরের জানুয়ারি থেকে খালি ট্রেন দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। প্রতিদিনের নির্ধারিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্যকাজ এবং প্রবেশ ও বাহির পথ নির্মাণের কাজ চলছে।
ডিএমটিসিএল জানায়, চলতি বছরের জুন পর্যন্ত কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমলাপুর স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং রঙের কাজ চলছে। এ ছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি সেগমেন্টের কাস্টিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত