ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৩ জন
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় পিকআপভ্যানে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই পিকআপভ্যানের যাত্রী। আহত দুজন বাসের চালক ও তার সহযোগী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই পিকআপভ্যানটি কিশোরগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হয়েছিল। পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন এবং থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)