×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

চার বিচারকের পদোন্নতি, একযোগে বদলি আরও ৩৪ জন

২০২৬ জুলাই ০৬ ১৬:৫৭:১৪

চার বিচারকের পদোন্নতি, একযোগে বদলি আরও ৩৪ জন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ জন বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের নামের পাশে উল্লেখিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৪ সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত ও বদলিকৃত বিচারকদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্ধারিত সময়সীমাও উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত