ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্প খাতকে আরও শক্তিশালী করতে হবে।
রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পখাতের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী সাত দিনের মধ্যে বিসিকের কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও তিনি দেন।
তিনি বলেন, ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের পরিধি ও অংশীদারিত্ব বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের আয় বৈষম্যও কমে আসবে।
খন্দকার আবদুল মুক্তাদির জানান, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান ৩৪ শতাংশ। ভবিষ্যতে এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে তিনি সারা দেশে অব্যবহৃত অবস্থায় থাকা বিসিকের প্লটগুলো দ্রুত যোগ্য উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বরাদ্দ পাওয়ার পরও বছরের পর বছর যেসব প্লট পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোর বরাদ্দ বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা