ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা ঢাবি শিক্ষার্থী
পার্থ হক: রাশিয়ায় আয়োজিত ‘KARTINA MIRA’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা শিল্পীর গৌরব অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী অরনী হোসেন অথৈ। প্রতিযোগিতায় তাঁর আঁকা ‘দ্য ক্র্যাফটসম্যান’ (The Craftsman) শীর্ষক চিত্রকর্মটি বিশ্বের ১৬০০-এর বেশি শিল্পকর্মের মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাশিয়ার সামারা শহরে তরুণ শিল্পীদের নিয়ে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মোট ১ হাজার ৬৫৩টি চিত্রকর্ম জমা পড়েছিল। বিপুল সংখ্যক এই প্রতিযোগীর মধ্যে অরনীর শিল্পকর্মটি বিচারকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়।
অরনী হোসেন অথৈ বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী। গত ২৪ জুন রাশিয়ার স্টেট ট্রেটইয়াকোভ গ্যালারিতে (State Tretyakov Gallery) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই মিখাইলোভিচ ক্রোপাচেভ।
আন্তর্জাতিক পর্যায়ে এই অনন্য অর্জনের পর আজ রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অরনী। এ সময় উপাচার্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “অরনী হোসেন অথৈর এই বিশ্বজয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পকলার মান ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।”
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অরনীর এই কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও আনন্দের আমেজ বিরাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল