ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ
নিজস্ব প্রতিবেদক: জামায়াত-শিবিরের টিকে থাকার স্বার্থেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রাশেদ খাঁন।
রোববার (৫ জুলাই) সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সরকারি দপ্তরে ব্যবহৃত হচ্ছে না। তার ভাষায়, “এটাই তো সংস্কার, এটাই তো রাষ্ট্রের পুনর্গঠন, এটাই তো পরিবর্তন।”
তিনি দাবি করেন, জনগণ যে ধরনের পরিবর্তন প্রত্যাশা করছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করবেন। তবে এর জন্য কিছুটা ধৈর্য ও অপেক্ষার প্রয়োজন রয়েছে। রাশেদ খাঁনের ভাষ্য, সাড়ে চার মাস বয়সী এই সরকার কথার সঙ্গে বাস্তবের মিল রেখে কাজ করছে এবং একই ধারাবাহিকতায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর পুরোটা বাস্তবায়ন করবে বিএনপি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে রাষ্ট্রের কোনো পরিবর্তন সম্ভব নয়। তার প্রশ্ন, “বিএনপি ব্যর্থ হলে কি আপনারা সরকারে গিয়ে দেশ চালাতে পারবেন? যেখানে বিরোধীদলকেই আপনারা পরিচালনা করতে পারছেন না।”
রাশেদ খাঁন আরও বলেন, বিরোধী দলগুলোর উচিত আরও ১০ থেকে ১৫ বছর বিরোধী দলে থেকে নিজেদের যোগ্য করে তোলা। এরপর তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতে পারে। তার মতে, এখনই ক্ষমতার মোহে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ ছাড়া অন্য কারও লাভ হবে না।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আর বুঝতেই পারছেন, আওয়ামী লীগ ফিরলে সবার কি পরিণতি ভোগ করতে হবে। শহীদ ওসমান হাদীর ভাষায়, জামায়াত তো রিমোট কন্ট্রোলের মত, এক চাপে সব নাই হয়ে যাবে…..! অর্থাৎ আওয়ামী লীগ ফিরলে জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন।”
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড