ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব নৌযান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়া এবং মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এর ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে কার্যত সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই নলচিরা ও চেয়ারম্যানঘাটে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এসব ঘাট থেকে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার-কোনোটিই ছেড়ে যায়নি।
নলচিরা ঘাটে অপেক্ষমাণ যাত্রী আবদুল কাদের বলেন, জরুরি কাজে নোয়াখালী শহরে যাওয়ার কথা ছিল। সকাল থেকে ঘাটে অপেক্ষা করলেও কোনো নৌযান ছাড়েনি। এতে দুর্ভোগে পড়েছি। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছি।
চেয়ারম্যানঘাটে অবস্থান করা আরেক যাত্রী রুবেল হোসেন বলেন, পারিবারিক প্রয়োজনে হাতিয়ায় এসেছিলাম। আজ ফিরে যাওয়ার কথা থাকলেও নৌ চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছি। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত নৌযান চালুর দাবি জানান তিনি।
ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ভোর থেকেই নদী কিছুটা উত্তাল রয়েছে। একই সঙ্গে জোয়ারের উচ্চতাও স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
হাতিয়া উপজেলার ইউএনও রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল পুনরায় শুরু হবে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত