ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী পাঁচ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
অতি ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরীসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিম্নাঞ্চলও নদীর পানি বৃদ্ধির কারণে সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন তা স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে আবারও বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিনও একই অবস্থা বজায় থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী এক দিনে আবারও বৃদ্ধি পেতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। তবে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি হ্রাস পেয়েছে। রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল থাকলেও ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং আগামী দুই দিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
পরিস্থিতি বিবেচনায় বন্যাপ্রবণ এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জরুরি প্রয়োজনে বন্যা-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য bmd.gov.bd ওয়েবসাইটে প্রবেশ বা ১০৯০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট