ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খামেনির জানাজায় তিন ছেলে উপস্থিত, অনুপস্থিত মোজতবা
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শুরুতে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।
জানাজার নামাজ তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহের জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় পর্যায়ে তার কন্যা সাইয়েদেহ বোশরা খামেনি, অন্যতম জামাতা মেসবাহ আল-হোদা বাকেরি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেলের মরদেহের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্যায়ে জানাজার নামাজ আদায় করা হয় শহীদ নেতার শিশুকন্যা জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য।
এদিকে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার তিন ছেলে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন আরেক ছেলে মোজতবা খামেনি। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এক হামলায় খামেনি নিহত হওয়ার পর এই প্রথম তার ছেলেদের প্রকাশ্যে দেখা গেল।
জানাজায় মোস্তফা হোসেইনি খামেনি, মাসুদ হোসেইনি খামেনি এবং মেসাম হোসেইনি খামেনি উপস্থিত হয়ে তাদের বাবার মরদেহের ওপর দোয়া করেন। তবে বাবার মৃত্যুর পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি এই আয়োজনে উপস্থিত ছিলেন না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি