ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

বিএনপি ক্ষমতায় এলেই উন্নয়ন: গণপূর্ত মন্ত্রী

২০২৬ জুলাই ০৪ ২১:২৪:৩০

বিএনপি ক্ষমতায় এলেই উন্নয়ন: গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবারই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। একই সঙ্গে কুমিল্লাও উন্নয়নের ধারায় এগিয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, বিগত নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন ভোটাররা। এজন্য তিনি কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আপনারা জানেন, এ দেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবারই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। একই সঙ্গে কুমিল্লারও উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না।’

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘ সময় পর আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করা সম্ভব হয়েছে। অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের বিদায় ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। এর মাধ্যমে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, কুমিল্লা-৬ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও উল্লেখ করেন জাকারিয়া তাহের। বিশেষ করে এলাকার উন্নয়নের জন্য কীভাবে কাজ আদায় করতে হয়, তা তার কাছ থেকেই শিখেছেন বলে জানান তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি। বিগত সরকারের সময় জেলা উন্নয়নবঞ্চিত ছিল। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারণ, বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাত্র তিন মাসের মধ্যেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা গঠন করা হয়েছে। সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজও চলমান রয়েছে। তিনি উপস্থিত জনগণের প্রতি বর্তমান সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কথা দিচ্ছি, জনাব তারেক রহমানের হাতে এ দেশ পথ হারাবে না।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ অন্যরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ জুলাই)


আজকের বাজারে স্বর্ণের দাম (৪ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে ফের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে শনিবার থেকে নতুন... বিস্তারিত