ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্বামীর শরীর থেকে বিষ টানতে গিয়ে নিজেই হাসপাতালে স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: বিষধর কোবরার কামড়ে আহত স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এক নারী। টেলিভিশনে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে তিনি স্বামীর ক্ষতস্থান থেকে মুখ দিয়ে বিষ টেনে বের করার চেষ্টা করেন। পরে স্বামী-স্ত্রী দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে।
চীনের জিমু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনান প্রদেশের ইউয়ানইয়াং কাউন্টিতে এক কৃষক মাঠে কাজ করার সময় একটি কোবরা সাপ তার আঙুলে কামড় দেয়। অল্প সময়ের মধ্যেই তার আঙুল ফুলে যায়। পাশাপাশি তিনি মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করতে শুরু করেন।
স্বামীর অবস্থা দেখে আতঙ্কিত স্ত্রী টেলিভিশনে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে কোনো ধরনের সুরক্ষা ছাড়াই ক্ষতস্থান থেকে মুখ দিয়ে বিষ টেনে বের করার চেষ্টা করেন। পরে আহত কৃষককে হাসপাতালে নেওয়া হয়।
তবে কয়েক ঘণ্টা পর ওই নারীর মুখ, জিহ্বা, মুখমণ্ডল এবং হাত-পায়ে অবশ ভাব দেখা দেয়। পরদিন তিনি তীব্র দুর্বল হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকেও হাসপাতালে ভর্তি করেন।
হংহে প্রিফেকচার থার্ড পিপলস হাসপাতালের চিকিৎসকেরা জানান, স্থানীয় প্রজাতির কোবরার বিষে স্বামী-স্ত্রী দুজনই আক্রান্ত হয়েছেন। তাদের অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। কয়েকদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে দুজনকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
চিকিৎসকদের ভাষ্য, সাপের কামড়ের পর মুখ দিয়ে বিষ টেনে বের করার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ মুখের ভেতরের সূক্ষ্ম রক্তনালির মাধ্যমে বিষ দ্রুত উদ্ধারকারীর শরীরে প্রবেশ করতে পারে। এ ছাড়া সাপের কামড়ের ক্ষত সাধারণত খুব ছোট হওয়ায় এভাবে বিষ বের করা প্রায় অসম্ভব।
তারা আরও জানান, ক্ষতস্থান কেটে রক্ত বের করা, আগুন দিয়ে পোড়ানো কিংবা বরফ লাগানোর মতো পদ্ধতিও ঝুঁকিপূর্ণ। এতে সংক্রমণ ও অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কা বেড়ে যায়।
সাপের কামড়ের ঘটনায় যতটা সম্ভব নড়াচড়া কমিয়ে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে সাপের রং, শরীরের দাগ বা মাথার আকৃতি মনে রাখা কিংবা সম্ভব হলে নিরাপদ দূরত্ব থেকে ছবি তুলে রাখলে সঠিক অ্যান্টিভেনম নির্বাচন সহজ হয় বলেও তারা জানিয়েছেন।
চীনে সাপের কামড়ের ঘটনা প্রায়ই আলোচনায় আসে। গত মে মাসে গুয়াংডং প্রদেশে এক স্কুলছাত্র সাপের কামড়ে আক্রান্ত হলেও শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পরে চিকিৎসকেরা জানান, আরও এক থেকে দুই ঘণ্টা দেরি হলে তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারত।
ইউনানের সাম্প্রতিক ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘টিভি নাটকে যা দেখানো হয়, তা সব সময় বাস্তবে নিরাপদ নয়।’ আরেকজন মন্তব্য করেন, ‘এতে অন্তত বোঝা যায়, স্ত্রী স্বামীকে খুব ভালোবাসেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি