ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে সে দেশের সরকারকে ‘এক সপ্তাহের ছুটি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছাতে ‘মুখিয়ে আছে’।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় গত শুক্রবার সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের মাউন্ট রুশমোর জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।
বিশ্বমঞ্চে মার্কিন সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, “আমরা বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমরা দুটি বিশ্বযুদ্ধ দেখেছি এবং শীতল যুদ্ধে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের শত্রুদের ইতিহাসের অতল গহ্বরে নিক্ষেপ করেছি।”
ভেনেজুয়েলা ও ইরান প্রসঙ্গে নিজের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, “আমরা মাত্র এক দিনে ভেনেজুয়েলাকে পরাজিত করেছি। ইরানেরও দফারফা করেছি। তারা এখন একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে এবং মনেপ্রাণে একটি চুক্তি চাইছে। আমরা তাদের জানাজা ও শোক পালনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, “বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং আমরা পৃথিবীর সবথেকে মুক্ত ও স্বাধীন মানুষ। যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের ইতিহাসে অন্যতম ন্যায়নিষ্ঠ ও সহনশীল দলিল।”
প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে একযোগে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই তেহরানে সপরিবার নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতার পদে আসীন ছিলেন। ওই হামলায় খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দীর্ঘদিন ফ্রিজারে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সম্প্রতি ইরান সরকার তাঁকে দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দাফন প্রক্রিয়া ও রাষ্ট্রীয় শোক পালনের লক্ষ্যে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভাষণে দাবি করেছেন, এই ছুটি মার্কিন প্রশাসনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)