ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
খামেনির জানাজা এড়িয়ে গেল যেসব মুসলিম দেশ
ডুয়া ডেস্ক: ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠিয়েছে। এসব প্রতিনিধিদলের মধ্যে কয়েকটি দেশের প্রেসিডেন্টও রয়েছেন। তবে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশের কোনো প্রতিনিধি এ আয়োজনে অংশ নিচ্ছেন না।
শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খামেনির শেষ বিদায়ের আয়োজন। প্রথম দিনটি শুধু বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য নির্ধারণ করা হয়েছে। এদিন খামেনির মরদেহ রাখা হয়েছে বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আগামীকাল (শনিবার) থেকে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।
সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানায়, প্রায় ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে তার জানাজায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুর পর দেশটি থেকে এবার কেউ অংশ নিচ্ছেন না। শুক্রবার পর্যন্ত সৌদি আরব তাদের কোনো প্রতিনিধির নামও চূড়ান্ত করেনি।
এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে প্রতিনিধি পাঠায়নি। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এসব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার দিনই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে কোনো শোকবার্তা জানায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)