ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
‘নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখানোর চেষ্টা করা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের শিশু ও নতুন প্রজন্মকে বিগত সময়ে ভুল ইতিহাস শেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সেই শিক্ষাটা কি ৫ আগস্ট হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া?’
শুক্রবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি করা হয়। তার ভাষায়, সেই ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
মন্ত্রী আরও বলেন, ইতিহাস থেকে অনেকেই শিক্ষা নিতে চান না। দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িয়ে আছে, সেটি মেজর জিয়াউর রহমান। চট্টগ্রামে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে প্রথম বিদ্রোহ করেছিলেন। তিনি বলেন, দেশমাতৃকার টানে সাহসিকতার সঙ্গে, যখন কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছিল না এবং জাতি হতাশাগ্রস্ত ছিল, তখন মেজর জিয়া দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
এর আগে সমাজকল্যাণমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
পরবর্তীতে তিনি রাঙ্গুনিয়ার এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া