ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত হচ্ছেন আরও ১ হাজার ৩১১ শিক্ষক-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া আরও ১ হাজার ৩১১ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৭৮০ জন এবং কলেজের ৫৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, এমপিওভুক্তির অনুমোদন পাওয়া স্কুলের ৭৮০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৯ জন, চট্টগ্রামের ৫৮ জন, কুমিল্লার ৭০ জন, ঢাকার ১৬২ জন, খুলনার ৪৬ জন, ময়মনসিংহের ৭৭ জন, রাজশাহীর ১৫২ জন, রংপুরের ১০১ জন এবং সিলেটের ৩৫ জন রয়েছেন।
অন্যদিকে কলেজের ৫৩১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩ জন, চট্টগ্রামের ২৩ জন, কুমিল্লার ১৭ জন, ঢাকার ১৩৬ জন, খুলনার ৯০ জন, ময়মনসিংহের ৪০ জন, রাজশাহীর ১০৫ জন, রংপুরের ৫২ জন এবং সিলেটের ২৫ জন রয়েছেন।
এ ছাড়া সভায় ২ হাজার ৩০৯ জন শিক্ষককে বিএড স্কেল এবং ১ হাজার ২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক