ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তীব্র দাবদাহে অন্তত ৪৮০ জনের মৃ'ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: নজিরবিহীন তীব্র দাবদাহের কারণে নেদারল্যান্ডসে মাত্র এক সপ্তাহে স্বাভাবিক সময়ের তুলনায় ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২২ থেকে ২৮ জুন পর্যন্ত নেদারল্যান্ডসে অতিরিক্ত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। দাবদাহে প্রাণ হারানো ব্যক্তিদের অধিকাংশের বয়স ৮০ বছর বা তারও বেশি।
এসব মৃত্যুর বেশিরভাগই দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ঘটেছে, যেখানে ওই সময় তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জুনে নেদারল্যান্ডসে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। দাবদাহ চলাকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
এর আগে ফ্রান্সের কর্তৃপক্ষও জানিয়েছে, দাবদাহের কারণে দেশটিতে স্বাভাবিকের তুলনায় অন্তত ১ হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
বিজ্ঞানীদের মতে, গত ২০ জুন শুরু হওয়া এ তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে তীব্র দাবদাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর