ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জাতীয় পেনশন কর্তৃপক্ষে নিয়োগের সুযোগ
ডুয়া ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ১০ম থেকে ২০তম গ্রেডের ৭টি পদে মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জুন প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ জুলাই সকাল ১০টা থেকে, যা চলবে আগামী ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
নিরীক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ১ জন। এ পদের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
ব্যক্তিগত সহকারী পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
হিসাবরক্ষক পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
এ ছাড়া অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন, ড্রাইভার পদে ১ জন এবং অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদনকারীর বয়স ১৫ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। সার্ভিস চার্জসহ ১ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সব গ্রেডের অনগ্রসর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। অনলাইনে আবেদনপত্র পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে।
আবেদন গ্রহণের শেষ সময় আগামী ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা। আবেদনপদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন