ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ এমডিআর দেবেন কে?
নিজস্ব প্রতিবেদক: বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের পর অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই ফি গ্রাহকের কাছ থেকে কাটা হবে, নাকি দোকানদারের কাছ থেকে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। একজন ক্রেতা যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তাঁর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ঠিক সেই পরিমাণ অর্থই কেটে নেওয়া হবে।
এমডিআর বা সেবা ফি মার্চেন্টের (দোকানদার) প্রাপ্য অর্থ থেকে সমন্বয় করা হবে। অর্থাৎ, লেনদেন সম্পন্ন হওয়ার পর দোকানদারের হিসাবে অর্থ জমা হওয়ার আগে ভ্যাটসহ নির্ধারিত ১ শতাংশ এমডিআর কেটে রাখা হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ক্রেতা বাংলা কিউআর স্ক্যান করে ১ হাজার টাকার পণ্য কিনলে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ হাজার টাকাই কাটা হবে। অন্যদিকে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। অবশিষ্ট প্রায় ১০ টাকা, যা ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর, সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে।
অর্থাৎ, এই ব্যবস্থায় ক্রেতাকে অতিরিক্ত কোনো চার্জ বহন করতে হবে না। পুরো এমডিআর দোকানদারের প্রাপ্য অর্থ থেকেই সমন্বয় করা হবে।
তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারণা বা প্রোমোশনাল কর্মসূচির আওতায় এ ফি কমাতে কিংবা সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে বহন করতে পারবে। সে ক্ষেত্রে কোনো কোনো পরিস্থিতিতে মার্চেন্টদেরও এই চার্জ পরিশোধ করতে নাও হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল