ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
‘জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল’
নিজস্ব প্রতিবেদক: জুলাই নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।’
জুলাই-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার-সংশ্লিষ্টদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে কেউ যদি জুলাইকে প্রশ্নবিদ্ধ করার বা এর মর্যাদায় আঘাত করার চেষ্টা করে, তাহলে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, ‘বাংলাদেশের আলোবাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। মনে রাখতে হবে, জুলাই আর অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো দল এক জিনিস নয়। জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই সামষ্টিক।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘জুলাইয়ের ঠিকাদারি যেমন জাতি কাউকে দেয়নি, জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)