ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকার ফান্ড গড়বে এলিট গ্রুপ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ২ কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড গঠনের আগ্রহ প্রকাশ করেছে এলিট গ্রুপ অব কোম্পানিজ।
বৃহস্পতিবার (২ জুলাই) এলিট গ্রুপ অব কোম্পানিজ ও এ্যাকোয়া পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সিরাজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রশীদ এবং বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য এলিট গ্রুপ অব কোম্পানিজ ও এ্যাকোয়া পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আশা প্রকাশ করেন, এলিট গ্রুপের এই উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। একই সঙ্গে দেশের শিল্পমালিকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া