ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে নিয়োগ
ডুয়া ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ২৫১টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ইউডিএ কাম ডাটা প্রসেসর, কোষাধ্যক্ষ, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার (সার্ভে), ভাটা প্রসেসর, এলডিএ কাম-ডাটা প্রসেসর, হিসাব সহকারী, এলডিএ কাম ক্যাশিয়ার, এলডিএ কাম-টাইপিস্ট, সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, ক্যাশ সরকার, স্কিল্ডম্যান এবং অফিস সহায়ক পদে।
পদভেদে বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০তম গ্রেড অনুযায়ী। এর মধ্যে ফার্মাসিস্ট পদে (গ্রেড-১১) মাসিক বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং অফিস সহায়ক পদে (গ্রেড-২০) মাসিক বেতন ৮ হাজার থেকে ২০ হাজার ১০ টাকা।
পদভিত্তিক জনবল নিয়োগের মধ্যে রয়েছে ফার্মাসিস্ট ২ জন, হিসাবরক্ষক (গ্রেড-১৩) ৪ জন, উচ্চমান সহকারী ৪ জন, ইউডিএ কাম ডাটা প্রসেসর ১ জন, হিসাবরক্ষক (গ্রেড-১৪) ১ জন, কোষাধ্যক্ষ ৫ জন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৫ জন, লাইব্রেরিয়ান ৪ জন, কম্পাউন্ডার ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৮ জন, স্টোর কিপার (সার্ভে) ১ জন, ভাটা প্রসেসর ২৯ জন, এলডিএ কাম-ডাটা প্রসেসর ৩ জন, হিসাব সহকারী ৯ জন, এলডিএ কাম ক্যাশিয়ার ১ জন, এলডিএ কাম-টাইপিস্ট ১ জন, সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার ১১ জন, ক্যাশ সরকার ২ জন, স্কিল্ডম্যান ৮ জন এবং অফিস সহায়ক ১২৮ জন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে। ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ১৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও বিস্তারিত জানতেক্লিক করুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর