ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দুই বছর পর আবার পূর্ণ সূর্যগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: দুই বছরেরও বেশি সময় পর আবারও দেখা মিলতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণের। বিরল এই মহাজাগতিক ঘটনায় পৃথিবীর কয়েকটি অঞ্চলে দিনের বেলাতেও নেমে আসবে রাতের মতো অন্ধকার।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য সম্পূর্ণ আড়াল হয়ে যাবে এবং সেখানে দিনের আলো সাময়িকভাবে নিভে গিয়ে রাতের মতো পরিবেশ সৃষ্টি হবে।
নাসা জানিয়েছে, এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব এলাকায় প্রায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি আড়ালে থাকবে।
এ ছাড়া ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে থাকবে, আর বাকি অংশ দৃশ্যমান থাকবে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে।
সবশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। সে সময় ঘটনাটি মূলত উত্তর ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে দৃশ্যমান ছিল।
অন্যদিকে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন বিরল ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯০৫ সালে। ফলে প্রায় ১২০ বছরেরও বেশি সময় পর দেশটির মানুষ আবারও পূর্ণ সূর্যগ্রহণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল