ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১৯৪৩, ধ্বংসস্তূপে আটকা হাজারো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। হাজার হাজার ভবন ধসে পড়ায় এখনো অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সীমিত সক্ষমতার কারণে প্রায় এক সপ্তাহ পার হলেও তাঁদের অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর ডয়েস ভেলের।
মঙ্গলবার সন্ধ্যায় ভেনেজুয়েলা সরকার সর্বশেষ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী কারাকাস।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। বর্তমানে ভেঙে পড়া ভবনগুলোর চারপাশে লাশের দুর্গন্ধ তীব্র আকার ধারণ করেছে। তবু যাঁদের স্বজনেরা ধ্বংসস্তূপের নিচে রয়েছেন, তাঁরা সেখান থেকে সরে যাননি। প্রিয়জনের কোনো খোঁজ মিলতে পারে—এই আশায় তাঁরা এখনো ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন।
এমনই একজন মিরেল্লা হেরেরা। ছেলের ধসে পড়া বাড়ির পাশে তিনি প্রথম দিন থেকেই অবস্থান করছেন। সিএনএনকে তিনি বলেন, “এই অপেক্ষা পাগল হয়ে যাওয়ার মতো। আমি যতটা উদ্গ্রীব হয়ে আছি, নিজেকে সুস্থ রাখতে পানি খাচ্ছি, হাঁটছি… আমি ভাবি তারা (আটকে পড়ারা) কেমন আছে। যদি তারা এখনো বেঁচে থাকে তাহলে তারাও হয়তো সেখান থেকে বের হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে।”
স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জন হয়েছে। একই সঙ্গে প্রায় ৫৯ হাজার ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগেজ আরও জানান, এ ভূমিকম্পে আহত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। পাশাপাশি এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোকের প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, ভূমিকম্পের পরদিন, অর্থাৎ ২৫ জুন সংগ্রহ করা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুই গবেষক ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজল্যুশনের রাডার চিত্রগ্রহণকারী স্যাটেলাইট সেনটিনেল-১-এর তথ্য উদ্ধৃত করে জানিয়েছেন, এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত