ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
নতুন অর্থবছরে প্রথমবার এমপিওভুক্ত হবে ইবতেদায়ি মাদ্রাসা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরে প্রথমবারের মতো ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মিলন বলেন, ‘এটাকে আমাদের একটু ঘুছিয়ে নিতে হবে; নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে দেওয়া যায় এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা; সেখান থেকে আমরা (এমপিও) দেব। বাট ইট হ্যাজ টু বি ইন অ্যা সিস্টেম।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন দেখবেন প্রেস ক্লাবে গেলেই ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এমপিওর জন্য অনশন করছেন। হোয়াট ইজ দিস? কেন করবে? একটি জিনিস সিস্টেমে আছে, সিস্টেম অনুযায়ী গাড়ি চলতে থাকবে। ইবতেদায়ি মাদ্রাসার কারা (এমপিও) পাবে, এটার একটা নীতিমালা রয়েছে। নীতিমালায় যে পড়বে, সেই পাবে; তাই না? ভেরি সিম্পল! রুলস অব বিজনেস থাকবে। কিন্তু রুলস অব বিজনেস একেকবার একেকরকমভাবে চেঞ্জ করা শুরু করল।’
তিনি আরও বলেন, ‘আমাদের সময় ছিল ৩৬ শতক জায়গার উপরে একটি ইবতেদায়ি মাদ্রাসা হবে। শিক্ষকগুলো এনটিআরসিএ থেকে নিয়োগ হবে। বাহ্, কোনো কিছু বলাই নেই, লাস্ট গভর্নমেন্ট পট করে বলে বসল ২৩ শতক জায়গার উপরে যেকোনো লোক ইবতেদায়ি মাদ্রাসা করতে পারবে।’
ড. এহছানুল হক মিলন বলেন, ‘এখন ইবতেদায়ি মাদ্রাসার এই যে নম্বর ব্যানবেইজ থেকে দিয়ে দিচ্ছে, এটার কোন ইন্সপেকশন নাই, কোনোরকম ডকুমেন্টেশন নাই। এখন আল্লাহ আমরা সেই অথৈ সমুদ্রে ভাসছি এবং দেখছি যে মাদ্রাসারা আন্দোলন করছে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- কলকাতার হোটেলে আগুনে নি'হত ৯, শনাক্ত ৫ বাংলাদেশিসহ ৬ জন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- কলকাতা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়