ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের নেতৃত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪০ সদস্যের ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করেছে সরকার।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৯ জুন) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, পরিকল্পনা, পরিবেশ, ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া খাদ্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও কমিটির সদস্য থাকবেন।
কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, স্পারসোর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, এফবিসিসিআইয়ের সভাপতি এবং সরকার মনোনীত পরিবেশ ও জলবায়ুবিষয়ক দুজন বিশেষজ্ঞ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পরিবেশ নীতি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে এই কমিটি। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কমিটি কাজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি