ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
জনগণের প্রত্যাশা পূরণেই প্রস্তাবিত বাজেট: অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনার সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল পরামর্শকে সরকার ইতিবাচকভাবেই গ্রহণ করে। তার মতে, এসব মতামত বাজেটকে আরও কার্যকর ও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে দীর্ঘ, প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য জাতীয় সংসদের সব সদস্যের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যরা তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ তুলে ধরেছেন। তার ভাষায়, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো—মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করা।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংসদের বাইরেও অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছে।
তিনি বলেন, এ বাজেট এমন এক সময়ে প্রণয়ন করা হয়েছে, যখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল নতুন বাংলাদেশের প্রত্যাশা।
অর্থমন্ত্রীর ভাষ্য, এই বাজেট কেবল একটি বার্ষিক আর্থিক পরিকল্পনা নয়; বরং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা, অর্থনীতিকে পুনরুদ্ধার করা, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা হিসেবেই এটি প্রণয়ন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ